রংপুরের পথে ১১ দলীয় ঐক্যের লংমার্চ
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৯-০৯-২০২৬ ১১:৩৯:২৩ পূর্বাহ্ন
আপডেট সময় :
১৯-০৯-২০২৬ ১১:৩৯:২৩ পূর্বাহ্ন
ছবি : সংগৃহীত
গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি রোধ, দুর্নীতি-চাঁদাবাজি ও দখলদারি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, প্রশাসনে সংকীর্ণ দলীয়করণ বন্ধ এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের আট দফা দাবি নিয়ে রংপুরের পথে রয়েছে ১১ দলীয় ঐক্যের লংমার্চ।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৮টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে যাত্রা শুরু করা লংমার্চটি বর্তমানে গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় অবস্থান করছে। সেখানে প্রথম পথসভা অনুষ্ঠিত হচ্ছে।
মানিক মিয়া অ্যাভিনিউয়ে উদ্বোধনী সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচির আনুষ্ঠানিকতা শুরু হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিমের সঞ্চালনায় সমাবেশে উদ্বোধনী বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল, সাবেক সংসদ সদস্য ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদ। সমাবেশ শেষে নির্ধারিত সময় অনুযায়ী রংপুরের উদ্দেশে গাড়িবহর নিয়ে যাত্রা শুরু করেন জোটের নেতাকর্মীরা।
আয়োজকদের ঘোষিত কর্মসূচি অনুযায়ী, গাজীপুরের পর লংমার্চ যাবে টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া ও গাইবান্ধার দিকে। এসব এলাকায় পথসভা শেষে রংপুরে গিয়ে সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
লংমার্চের উদ্বোধনী কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের।
১১ দলীয় ঐক্যের নেতাদের ভাষ্য, ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবেই ঢাকা-রংপুর লংমার্চ আয়োজন করা হয়েছে।
এর আগে, ৫ সেপ্টেম্বর ছয় দফা দাবিতে ঢাকা-চট্টগ্রাম লংমার্চ অনুষ্ঠিত হয়। রংপুরমুখী কর্মসূচিতে আগের দাবিগুলোর সঙ্গে দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি বন্ধ এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি যুক্ত হয়ে তা আট দফায় রূপ নেয়।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স