ঢাকা , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ , ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সুনামগঞ্জে বিষপানে ৩ সন্তানের মৃত্যু, আশঙ্কাজনক বাবা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৯-০৯-২০২৬ ১১:০৩:৪৩ পূর্বাহ্ন
আপডেট সময় : ১৯-০৯-২০২৬ ১১:০৩:৪৩ পূর্বাহ্ন
সুনামগঞ্জে বিষপানে ৩ সন্তানের মৃত্যু, আশঙ্কাজনক বাবা ছবি : সংগৃহীত
তাহিরপুরে রাতের কোনো এক সময়ে তিন শিশু সন্তানকে বিষপান করানোর পর এক বাবা নিজে বিষপান করেছেন। এতে মর্মান্তিকভাবে তিন শিশুরই মৃত্যু হয়েছে। মুমূর্ষু অবস্থায় পিতাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের রজনী লাইন গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত তিন শিশু হলো—রজনীলাইন গ্রামের সরাফত আলীর মেয়ে মাওয়া আক্তার (১০) এবং ছেলে শামিম মিয়া (৭) ও তামিম মিয়া (২)। তাদের বাবা সরাফত আলী (৩৫) বর্তমানে চিকিৎসাধীন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতের কোনো এক সময়ে ওই বাবা তার তিন সন্তানকে বিষ খাইয়ে নিজেও বিষপান করেন। সকালে বিষয়টি টের পেয়ে প্রতিবেশী ও স্বজনরা দ্রুত তাদের উদ্ধার করে বাদাঘাট বাজারের ডা. হাফিজ উদ্দিন কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তিন শিশুকেই মৃত ঘোষণা করেন। বাবার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ হোসাইন মোহাম্মদ আরাফাত জানান, খুব ভোরে খবর পেয়ে আমরা বাদাঘাট বাজারের ডা. হাফিজ উদ্দিন কমপ্লেক্সে গিয়ে তিন শিশুর লাশ দেখতে পাই। গুরুতর আহত বাবাকে স্বজনরা সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেছেন।  ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হচ্ছে।
 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন 
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ