যাত্রা বিরতিতে ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন মঈন খান
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৮-০৯-২০২৬ ০৩:১৪:২০ অপরাহ্ন
আপডেট সময় :
১৮-০৯-২০২৬ ০৩:১৪:২০ অপরাহ্ন
ছবি : সংগৃহীত
এক ঘণ্টার যাত্রা বিরতিতে ঢাকায় অবতরণ করেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১টা ৫৫ মিনিটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
সেখানে তাকে স্বাগত জানান বিএনপি স্থায়ী কমিটি সদস্য সরকার ও এলজিআরডি মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
বিরতি শেষে বিশেষ ফ্লাইটে জার্মানি উদ্দেশে রওনা হবেন ভুটানের প্রধানমন্ত্রী।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স