ঢাকা , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৮-০৯-২০২৬ ১১:০৬:৩৭ পূর্বাহ্ন
আপডেট সময় : ১৮-০৯-২০২৬ ১১:০৬:৩৭ পূর্বাহ্ন
রংপুরে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ ফাইল ছবি
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) টানা ৯ ঘণ্টা রংপুরের বেশকিছু এলাকায় বিদ্যুৎ থাকবে না। নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসির বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শুক্রবার (১৮ সেপ্টেম্বর) টানা ৯ ঘণ্টা রংপুরের বেশকিছু এলাকায় বিদ্যুৎ থাকবে না।

এতে বলা হয়, নেসকো রংপুরের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর ১১ কেভি টার্মিনাল ফিডারের আওতাধীন সব গ্রাহকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, টার্মিনাল ফিডারের নিকটবর্তী গাছের শাখা-প্রশাখা কর্তন কাজের জন্য শুক্রবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মোট ৯ ঘণ্টা রংপুরের বেশকিছু এলাকায় বিদ্যুৎ থাকবে না। তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ সচল করা হবে।

এলাকাগুলো হলো- সাতগাড়া মিস্ত্রীপাড়া, পিটিসি, বাস টার্মিনাল, বড়বাড়ি রোড, দেওডোবা ডাঙ্গির পাড়, পাঠানপাড়া, প্রাইম মেডিকেল কলেজ, পীরজাবাদ, দরগার পাড়, সুলতান মোড়, নিশবেতগঞ্জ ও নজিরের হাট এলাকা।

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিতে সাময়িক এই বিদ্যুৎ বিভ্রাটের জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে নেসকো কর্তৃপক্ষ।

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ