ঢাকা , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ , ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পাহাড়ি কৃষিতে মিনি সোলার পাম্প প্রবর্তন

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৬-০৯-২০২৬ ০৩:৩৮:৫৯ অপরাহ্ন
আপডেট সময় : ১৬-০৯-২০২৬ ০৩:৩৮:৫৯ অপরাহ্ন
পাহাড়ি কৃষিতে মিনি সোলার পাম্প প্রবর্তন ছবি : সংগৃহীত
খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়ি উপজেলায় বিসিআরএল প্রকল্পের মাধ্যমে পাহাড়ি কৃষির পানি সমস্যা সমাধানের জন্য ক্লাইমেট-স্মার্ট টেকনোলজির (Climate-Smart Technology) আওতায় কৃষকদের মাঝে সৌর বিদ্যুৎ চালিত পাম্প সম্পর্কে অবহতিকরণ ও বিতরণবিষয়ক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি অনুষ্ঠিত হওয়া এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি ঢাকার পরিচালক (সরেজমিন উইং) মো. ওবায়দুর রহমান মন্ডল।

সভাপতিত্ব করেন প্রকল্পের কম্পোনেন্ট ডিরেক্টর ড. মোহাম্মদ লোকমান হোসেন মজুমদার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. নাসির উদ্দিন চৌধুরী। এছাড়া মানিকছড়ি উপজেলার কৃষি অফিসার জহির রায়হান ও প্রকল্পের রিজিওনাল কো-অর্ডিনেটর ড. মুহাম্মদ আবদুল্লাহ ফারূকসহ অন্যান্য কনসাল্টেন্ট ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

১৩ সেপ্টেম্বর পার্বত্য রাঙ্গামাটির কাউখালিতে এ বিষয়ে অবহিতকরণ সভায় সোলার পাম্প বিতরণ করেন ডিএই উপপরিচালক মো. মনিরুজ্জামান এবং খাগড়াছড়ি সদর উপজেলায় সোলার পাম্প বিতরণ করেন প্রকল্পের কম্পানেন্ট ডিরেক্টর ড. মোহাম্মদ লোকমান হোসেন মজুমদার।

অতিথিদের উপস্থিতে পাহাড়ি কৃষির সেচের জন্য ক্লাইমেট-স্মার্ট টেকনোলজি সৌর বিদ্যুৎ চালিত পাম্প ব্যবহার কৌশল সম্পর্কে কৃষকদের অবহিত করা হয়। উপস্থিত কৃষাণ-কৃষাণীদের সঙ্গে মতবিনিময় শেষে প্রকল্পের কৃষক সংগঠনের সদস্যদের মাঝে তিন উপজলায় মোট ২০০টি সোলার প্যানেল ও পাম্প বিতরণ করা হয়।

কৃষকরা অব্যাহতভাবে পরিবেশবান্ধব বিভিন্ন কৃষি উপকরণ ও যন্ত্রপাতি পেয়ে সন্তোষ প্রকাশ করেন।
 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন 
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ