মক্কায় হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: জামায়াত আমির
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৬-০৯-২০২৬ ০২:৫০:০০ অপরাহ্ন
আপডেট সময় :
১৬-০৯-২০২৬ ০৪:০৬:১৮ অপরাহ্ন
ফাইল ছবি
সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর দিকে ড্রোন ছোড়ার তীব্র নিন্দা জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বুধবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি এই নিন্দা জানান।
পোস্টে তিনি লেখেন, ‘পবিত্র মক্কা নগরী আল্লাহ তাআলার ঘর কাবার কারণে সম্মানিত। এটি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ও পবিত্রতম স্থান। এখানে যেকোনো প্রকার হামলা চালানো হলে তার বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং নিন্দা জানানো আমাদের নৈতিক ও ঈমানি দায়িত্ব।’
এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, হামলাকারী হুথি হোক কিংবা যে কেউ, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
এর আগে সৌদি আরবের মক্কার দক্ষিণে হুথিদের ছোড়া একটি ড্রোন প্রতিহত ও ধ্বংস করে দেশটির আকাশ প্রতিরক্ষা। ড্রোনটি পবিত্র মক্কা নগরীর নিষিদ্ধ আকাশসীমায় প্রবেশের আগেই এটি ধ্বংস করা হয় বলে দাবি করে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। ইয়েমেনে ইরান-সমর্থিত হুথি যোদ্ধাদের বিরুদ্ধে লড়াইরত এই জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি বুধবার ভোরে এ তথ্য জানান। GeographicReference
তবে বুধবার হুথিদের এক কর্মকর্তা ড্রোন ছোড়ার দাবি প্রত্যাখ্যান করেছেন। গোষ্ঠীটির মুখপাত্র হাজেম আল-আসাদ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লেখেন, মক্কাকে লক্ষ্যবস্তু করার অভিযোগ ‘পুরোনো মিথ্যা’, যা আগেও ব্যবহার করা হয়েছে এবং যা এখন আর কাউকে বিভ্রান্ত করে না।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স