আমি প্রেম করছি না, এখন সুপার সিঙ্গেল: কনা
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
১৬-০৯-২০২৬ ০২:১৫:৫০ অপরাহ্ন
আপডেট সময় :
১৬-০৯-২০২৬ ০২:১৫:৫০ অপরাহ্ন
ফাইল ছবি
সংগীতশিল্পী দিলশাদ নাহার কনার সংসার ভাঙার পর গুঞ্জন উঠেছিল—নতুন করে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। এ নিয়ে চর্চা চললেও কথা বলতে দেখা যায়নি তাকে। এবার নীরবতা ভেঙে বিষয়টি নিয়ে মুখ খুললেন ‘দুষ্টু কোকিল’খ্যাত এই গায়িকা।
কিছুদিন আগে একটি সাক্ষাৎকার দিয়েছেন দিলশাদ নাহার কনা। এ আলাপচারিতায় তার কাছে জানতে চাওয়া হয়, আপনি না কি প্রেম করছেন? জবাবে কনা বলেন, “এটা রিউমার। আমি প্রেম করছি না। আমি এখন সুপার সিঙ্গেল।”
এরপর সঞ্চালক জানতে চান, ব্যাপারটি কি এরকম যে, যদি কেউ চায় তাহলে আপনার সঙ্গী হতে পারেন? জবাবে কনা বলেন, “হ্যাঁ, সেটা তো হতে পারে। অবশ্যই হতে পারে।” কনার কেমন ছেলে পছন্দ? উত্তরে এই গায়িকা বলেন, “ক্যাটাগরি বলতে গেলে তো ওভাবে মানুষ বানাতে হবে, সেটা তো সম্ভব না।”
যত দূর জানি, আপনি অনেক ধৈর্যশীল, কমফোর্টেবল পার্টনার, অনেক কিছু মেনে নেন। এ বিষয়ে কনা বলেন, “আগে মনে হতো এটা আমার ক্রেডিট। আমি অনেক সহ্য করতে পারি, আমি অনেক ম্যানেজেবল। বন্ধুরা এখন বলে, ‘এজন্যই তোমার ঝামেলা হয়।’ আমি তো মানুষটাই এরকম। সত্যি কথা বলতে, আমি এরকম একজন মানুষ চাই, যে আমাকে ভালোবাসবে, আমার সঙ্গে থাকতে চাইবে। এটুকু হলেই চলবে। স্যাক্রিফাইস, কম্প্রোমাইজ বলে দুনিয়াতে কিছু নাই। দুজন একসঙ্গে থাকতে গেলে এটা ম্যাচ হয়েই যাবে।”
২০১৯ সালে গোলাম মোহাম্মাদ ইফতেখারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন কনা। ছয় বছর পর সেই সংসারের ইতি টানেন তারা। অর্থাৎ ২০২৫ সালের ১৬ জুন, আনুষ্ঠানিকভাবে তাদের বিবাহবিচ্ছেদ ঘটে।
বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স