কুষ্টিয়ায় এমপি আমীর হামজার বিরুদ্ধে ঝাড়ু মিছিল
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৫-০৯-২০২৬ ০৭:৩৩:৪৯ অপরাহ্ন
আপডেট সময় :
১৫-০৯-২০২৬ ০৭:৩৩:৪৯ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমীর হামজার বিরুদ্ধে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনকে নিয়ে কটূক্তির অভিযোগ তুলে ঝাড়ু মিছিল করেছেন জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মীরা।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১টায় কুষ্টিয়া শহরে এ মিছিল করা হয়।
মিছিলটি শহরের পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণ থেকে শুরু হয়। এর পর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পাঁচ রাস্তার মোড় শহীদ চত্বরে গিয়ে শেষ হয়।
মহিলা দলের নেতাকর্মীরা বলেন, একজন নারী জনপ্রতিনিধিকে নিয়ে কটূক্তি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের বক্তব্যের নিন্দা জানিয়ে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স