ঢাকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ , ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

​বাংলাদেশকে ১০ গোলে বিধ্বস্ত করে থামল উত্তর কোরিয়া

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১৪-০৯-২০২৬ ০৪:০২:৩৫ অপরাহ্ন
আপডেট সময় : ১৪-০৯-২০২৬ ০৪:০২:৩৫ অপরাহ্ন
​বাংলাদেশকে ১০ গোলে বিধ্বস্ত করে থামল উত্তর কোরিয়া ​ছবি: সংগৃহীত
এশিয়ান গেমসে মেয়েদের ফুটবলে শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ। ম্যাচজুড়ে উত্তর কোরিয়ার আক্রমণে অসহায় আত্মসমর্পণ করতে হয়েছে আফঈদা খন্দকার-মারিয়া মান্দাদের। বিরতির আগেই হজম করতে হয় সাতটি গোল। শেষ অবধি বাংলাদেশ হেরেছে ১০-০ গোলে।

জাপানের নাগাই স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই বল দখলে রাখে কোরিয়া। ৮৩ শতাংশ বল ছিল তাদের পায়ে, বাংলাদেশ বল রেখেছিল ১৭ শতাংশ। পুরো ম্যাচে ১৯টি পোস্ট বরাবর শট চালায় কোরিয়া, বাংলাদেশ একটিও শট চালাতে পারেনি। পুরো ম্যাচে বাংলাদেশের জালে ১২ বার বল জড়ায় র‍্যাঙ্কিংয়ে ১১তে থাকা দেশটি। তৃতীয় মিনিটে এবং ৫৭ মিনিটে দুটি গোল বাতিল হওয়াতে ১০-০ ব্যবধান এ হেরেছে বাংলাদেশের মেয়েরা।

ম্যাচের ৩ মিনিটে গোল বাতিল হলেও ষষ্ঠ মিনিটে আবারও লিড নেয় কোরিয়া, গোল করেন রি সং-এ। ১০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জন রয়ং-জং। ১২ মিনিটে তৃতীয় গোল যোগ করেন হাওয়াং ওয়াই-ইয়ং। ১৮ এবং ৩৫ মিনিটে চাই উন-ইয়ংয়ের জোড়া গোলে ৫-০তে এগিয়ে যায় কোরিয়া। ৪০ এবং ৪৩ মিনিটে জোড়া গোল করেন কিম কায়ং ইয়ং, তাতেই ৭-০ প্রথমার্ধে গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ।

বিরতিতে থেকে ফিরে রি সং-এয়ের দ্বিতীয় গোলে ৮-০ গোলে এগিয়ে যায় কোরিয়া। ৬০ মিনিটে জং কুমের গোলে ব্যবধান হয় ৯-০। ৯০ মিনিটে জিন-হং হানের গোলে দুই সংখ্যায় পৌছায় স্কোর।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ