ঢাকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ , ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

​‘সেপারেশন’ দিয়ে আবারও গিয়াস উদ্দিন সেলিমের সঙ্গে পরীমণি

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১৪-০৯-২০২৬ ০৩:২৫:৩৪ অপরাহ্ন
আপডেট সময় : ১৪-০৯-২০২৬ ০৩:২৫:৩৪ অপরাহ্ন
​‘সেপারেশন’ দিয়ে আবারও গিয়াস উদ্দিন সেলিমের সঙ্গে পরীমণি ​ছবি: সংগৃহীত
গিয়াস উদ্দিন সেলিমের পরিচালনায় নতুন ওয়েব ফিকশনে অভিনয় করতে যাচ্ছেন অভিনেত্রী পরী মণি। ‘স্বপ্নজাল’ ও ‘গুণিন’-এর পর এবার এই নির্মাতার ‘সেপারেশন’ নামের নতুন ফিকশনে দেখা যাবে তাকে।

নতুন এই কাজটিতে পরী মণির সঙ্গে অভিনয় করছেন ইমতিয়াজ বর্ষণ। এছাড়া বিশেষ একটি চরিত্রে থাকছেন চিত্রনায়ক নিরব। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি প্রকাশ করে ‘সেপারেশন’-এ যুক্ত হওয়ার খবরটি নিজেই জানিয়েছেন পরী মণি।

পোস্টের ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘বিসমিল্লাহ, সেপারেশন গিয়াস উদ্দিন সেলিম।’ ক্যাপশনের সঙ্গে ভালোবাসার ইমোজিও দিয়েছেন তিনি।

জানা গেছে, রাজধানীর ৩০০ ফিট এলাকায় ইতোমধ্যে ওয়েব ফিকশনটির শুটিং শুরু হয়েছে। তবে এর গল্প ও চরিত্র সম্পর্কে এখনো নির্মাতা কিংবা সংশ্লিষ্টদের পক্ষ থেকে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

এ কারণে ‘সেপারেশন’-এ পরী মণিকে কী ধরনের চরিত্রে দেখা যাবে, তা নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। গিয়াস উদ্দিন সেলিমের সঙ্গে এর আগে ‘স্বপ্নজাল’ ও ‘গুণিন’-এ কাজ করেছেন পরী মণি। সেই জুটির নতুন এই কাজ ঘিরেও দর্শকদের আগ্রহ রয়েছে।

ওয়েব ফিকশনটি মুক্তি পাবে আইস্ক্রিন প্ল্যাটফর্মে।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ