আপনি কি দীর্ঘক্ষণ প্রস্রাব চেপে রাখেন?
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
১৩-০৯-২০২৬ ০৫:৩১:৩০ অপরাহ্ন
আপডেট সময় :
১৩-০৯-২০২৬ ০৫:৩১:৩০ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
রাস্তায় বের হলে প্রস্রাবের চাপ হলে অনেকেই তা চেপে ধরে থাকেন। এভাবে দীর্ঘ সময় চেপে রাখলে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। প্রস্রাবে নানা ধরনের সমস্যা দেখা দেয়।
কিডনি সারাক্ষণ প্রস্রাব তৈরি করে, যা ব্ল্যাডারে জমা হয়। ব্ল্যাডার পূর্ণ হলে নার্ভ মস্তিষ্ককে সিগন্যাল পাঠায়। কিন্তু আপনি যদি প্রস্রাব চেপে রাখেন, ৫-৬ ঘণ্টা অন্তর বা তারও বেশি সময় পরপর বাথরুমে যান, তাহলে ব্ল্যাডার ফুলতে থাকে, স্ট্রেচ হয়। চাপ পড়ে তাতে। এর ফলে তলপেটে অতিরিক্ত চাপ পড়ে, অস্বস্তি হয়। এমনকী তলপেট ব্যাথা পর্যন্ত করতে পারে।
তবে এভাবে ঘনঘন প্রস্রাব চেপে রাখলে ইউটিআই হবে, এমনটা নয়। কিন্তু প্রস্রাব সংক্রান্ত কোনও সমস্যা দেখা দিতে পারে। যেমন প্রস্রাব করার সময় গোপনাঙ্গ জ্বালা করা, বারবার প্রস্রাব পাওয়া, প্রস্রাবে দুর্গন্ধ হওয়া ইত্যাদি। এ কারণে জ্বরও আসতে পারে।
ব্লাডারের মাংসপেশির ক্ষতি হতে পারে। স্বাভাবিকের থেকে ঘনঘন বেশি চাপ পড়লে বা স্ট্রেচ হলে ব্লাডারের পাকাপাকি ক্ষতি হতে পারে। ব্যথা বাড়তে পারে। ইউরিনারি সিস্টেমের ক্ষতি হতে পারে।
রাতে ৩-৪ ঘণ্টা পর পর কি বাথরুম যাওয়া উচিত? না। মানুষ যখন ঘুমায় শরীর কম মাত্রায় প্রস্রাব তৈরি করে। তাই রাতের বিষয়টা আলাদা। তবে ঘুমের মধ্যে যদি প্রস্রাব পায়, তাহলে চেপে রাখা উচিত নয়।
বাথরুম কম যাবেন বলে পানি কম খাওয়া উচিত নয়। বাইরে বেরিয়ে বাথরুম যেতে অস্বস্তি হলে বা ঘেন্না লাগলে সঙ্গে টয়লেট স্প্রে রাখুন। কিন্তু প্রস্রাব চেপে রাখবেন না। বা পানি কম খাবেন না।
বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স