ঢাকা , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ , ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

​হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৯২২

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৩-০৯-২০২৬ ০৫:২৭:২৭ অপরাহ্ন
আপডেট সময় : ১৩-০৯-২০২৬ ০৫:২৭:২৭ অপরাহ্ন
​হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৯২২ ​ফাইল ছবি
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন ও নিশ্চিত হাম রোগী হিসেবে নতুন করে শনাক্ত হয়েছে ৯৬৮ শিশু। রোববার (১৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে শনাক্ত হয়েছে ৯০৫ শিশু। আর গত ১৫ মার্চ থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৭১ হাজার ৫৪৩ জনে।

এ সময়ে নতুন করে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ৬৩ শিশু। গত ১৫ মার্চ থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত নিশ্চিত হাম রোগীর মোট সংখ্যা ২০ হাজার ৬৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, একই সময়ে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক লাখ ৫১ হাজার ২৪ শিশু। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে এক লাখ ৪৫ হাজার ২৫২ শিশু।

এদিকে, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। গত ১৫ মার্চ থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত হাম উপসর্গে মোট ৯২২ শিশুর মৃত্যু হয়েছে।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগে কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। তবে গত ১৫ মার্চ থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত নিশ্চিত হাম রোগে মোট ১০০ শিশুর মৃত্যু হয়েছে।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ