সাতক্ষীরায় ৪১ জন কুষ্ঠরোগী শনাক্ত, বাড়ছে উদ্বেগ
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৩-০৯-২০২৬ ১২:৩৭:৩৭ অপরাহ্ন
আপডেট সময় :
১৩-০৯-২০২৬ ১২:৩৭:৩৭ অপরাহ্ন
ছবি : সংগৃহীত
সাতক্ষীরায় কুষ্ঠরোগের সংখ্যা দিন দিন উদ্বেগজনক হারে বাড়ছে। বিরল রোগ হিসেবে পরিচিত কুষ্ঠ এখন জেলার বিভিন্ন এলাকায় শনাক্ত হয়ে নতুন করে বিস্তার লাভ করছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সাতক্ষীরা শহরের পানসির কনফারেন্স রুমে সাংবাদিকদের নিয়ে আয়োজিত ‘কুষ্ঠরোগ ও এর পরিণতি বিষয়ে ওরিয়েন্টেশন’ অনুষ্ঠানে বেসরকারি সংস্থা খ্রিস্টান সার্ভিস সোসাইটির (সিএসএস) জেলার নতুন ‘কুষ্ঠরোগী শনাক্তকরণ তথ্য প্রদান করেন।
বেসরকারি সংস্থা খ্রিস্টান সার্ভিস সোসাইটির (সিএসএস) তথ্য অনুযায়ী, ২০১৯ সালে সাতক্ষীরায় কুষ্ঠরোগী শনাক্ত হয়েছিল মাত্র ২ জন। ২০২০ সালে এ সংখ্যা বেড়ে হয় ১২ জন, ২০২১ সালে ২৯ জন, ২০২২ সালে ৫০ জন, ২০২৩ সালে ৪৯ জন এবং ২০২৪ সালে ৬৮ জন। ২০২৫ সালের ৬০ জন, ২০২৬ সালে নতুন করে কুষ্ঠরোগী শনাক্ত হয়েছে ৪১ জন।
জেলায় মাত্র পাঁচ বছরের ব্যবধানে সাতক্ষীরায় শনাক্ত রোগীর সংখ্যা কয়েক গুণ বেড়েছে। ২০১৯ সালের তুলনায় ২০২৪ সালে শনাক্ত রোগীর সংখ্যা প্রায় ৩৪ গুণ হয়ে দাঁড়িয়েছে। তবে ২০২৬ সালে এসে কিছুটা রোগী কমেছে।
সিএসএসের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের সাতক্ষীরায় চার উপজেলায় চিকিৎসাধীন আছেন ৪১ জন রোগী। এর মধ্যে কালীগঞ্জে ছিলেন ১৬ জন, আশাশুনিতে ১৪ জন এবং সাতক্ষীরা সদরে ৬, শ্যামনগর উপজেলায় ৪ জন। এক জনের চিকিৎসা সমাপ্ত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেশ টিভির স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা শরীফুল্লাহ কায়সার সুমন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খ্রিস্টিয়ান সার্ভিস সোসাইটির পরিচালক (স্বাস্থ্য) সাজ্জাদুর রহিম পান্থ ।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন চ্যানেল-২৪-এর জেলা প্রতিনিধি আমিনা বিলকিস ময়না, প্রথম আলোর ইমতিয়াজ উদ্দিন, নাগরিক টিভির কৃষ্ণ মোহন ব্যানার্জি, মানবজমিনের এসএম বিপ্লব হোসেন, বাংলা ট্রিবিউনের আসাদুজ্জামান সরদার, সমকালের কিশোর কুমার, চ্যানেল ওয়ানের নাজমুস শাহাদাত জাকির, স্বদেশ প্রতিদিনের হাবিবুর রহমান সোহাগ, টাইমস টুডের মিলন বিশ্বাস, গ্লোবাল টিভির রাহাত রাজা, খোলা কাগজের ইব্রাহিম খলিল, বার্তা ২৪ এর মৃত্যুঞ্জয় রায়, সাতক্ষীরা সকালের আলতাব বাবু, ঢাকা পোস্টের ইব্রাহিম খলিল, সিএসএস শরিফুল ইসলাম।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স