ফেন্ডার পাইলে বেধে রাখা হয় পাথর-বালু বোঝাই কার্গো
ক্ষতির শঙ্কায় আন্ধারমানিক সেতুর মূল পাইল
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১২-০৯-২০২৬ ০৪:১২:৪১ অপরাহ্ন
আপডেট সময় :
১২-০৯-২০২৬ ০৪:১২:৪১ অপরাহ্ন
ফোকাস বাংলা নিউজ
কলাপাড়ায় আন্ধারমানিক নদীর সেতুর নিচে নদী আড়াআড়ি আটকে পাথর ও বালু বোঝাই কার্গো রাখায় পানির প্রবাহ চরমভাবে বাধাগ্রস্ত হচ্ছে। এছাড়া কার্গোগুলো রাখার কারণে সেতুর ফেন্ডার ও মূল পাইলের পাশে ঘুর্ণিস্রোতের কারণে তলদেশের মাটিবালু সরে যাওয়ার শঙ্কা রয়েছে। ফলে একদিকে নদীর স্রোতধারা বাধাগ্রস্ত হচ্ছে অপরদিকে সেতুর অবকাঠামোর ক্ষতির শঙ্কা বাড়ছে।
এক শ্রেণির প্রভাবশালী মহল রাতদিন ২৪ ঘন্টা এভাবে সেতুর ফেন্ডার পাইলের দুইদিকে একের পর এক পাথর-বালু বোঝাই কার্গো বেধে পাশাপাশি রেখে গোটা নদীর পানির প্রবাহ আটকে দিচ্ছে। ফলে সেতুর পাইলের পাশে প্রবল ঘুর্ণিস্রোতের সৃষ্টি হয়। মাসের পর মাস এভাবে সেতুর নিচে কার্গো রাখায় নদীর স্রোতধারা চরমভাবে বাধাগ্রস্ত হচ্ছে। নদীর উত্তর পাড় থেকে দক্ষিণ পাড়ের কিনার পর্যন্ত আড়াআড়িভাবে রাখা হয় কার্গোগুলো।
মালামাল খালাশ করার জন্য ব্যবহৃত হয় সেতুর নিচের উত্তর পাড়। ইলিশের অভয়াশ্রম আন্ধারমানিক নদীর স্রোতধারা বাধাগ্রস্তের পাশাপাশি সেতুর বড় ধরনের ক্ষতির আগেই এসব মালামালা বোঝাই কার্গো নদীতে আড়াআড়ি রাখা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া প্রয়োজন বলে সচেতন মানুষের দাবি। তাঁদের মতামত সেতুর নিচ থেকে কার্গোগুলে অন্যত্র সরিয়ে রাখা হোক।
সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ জামিল আক্তার লিমন জানান, সেতুর ফেন্ডার কিংবা মূল পাইলের সঙ্গে মালামাল বোঝাই কার্গো বেধে রাখা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আরিফুজ্জামান জানান, তিনি প্রয়োজনীয় পদক্ষেপ নিবেন।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স