ঢাকা , শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ , ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সর্বোচ্চ উদ্যোগ নেবে সরকার: প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১২-০৯-২০২৬ ০৩:২১:৩০ অপরাহ্ন
আপডেট সময় : ১২-০৯-২০২৬ ০৩:২২:৩৭ অপরাহ্ন
কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সর্বোচ্চ উদ্যোগ নেবে সরকার: প্রধানমন্ত্রী ছবি : সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন ও রাষ্ট্র গঠনে সর্বোচ্চ চেষ্টা ও উদ্যোগ নেবে সরকার। তাই দেশ গঠনে উদ্যোক্তা ও ব্যবসায়ী প্রতিনিধিসহ সবার সহযোগিতার দরকার।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর বিজয় সরণিতে নভোথিয়েটারে তিন দিনব্যাপী ‌‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরি থেকে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর সরাসরি বাজারের সঙ্গে যুক্ত করার কথাও জানান সরকার প্রধান।

এ মেলায় শতাধিক উদ্ভাবক ও স্টার্টআপ প্রতিষ্ঠাতা এক হাজারের বেশি উদ্ভাবন নিয়ে প্রদর্শনীতে অংশ নিয়েছেন। উদ্ভাবনের সঙ্গে নীতি সহায়তা, শিল্প খাত, বিনিয়োগ ও বাজারের সুযোগের সংযোগ ঘটাতে এ আয়োজন। এ সময় বিভিন্ন প্রেজেন্টেশন দেখে অভিভূত হন প্রধানমন্ত্রী।
  
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ