ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ , ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

​পুলিশের ঊর্ধ্বতন ছয় কর্মকর্তাকে বদলি

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১০-০৯-২০২৬ ০৩:০২:৫৩ অপরাহ্ন
আপডেট সময় : ১০-০৯-২০২৬ ০৩:০২:৫৩ অপরাহ্ন
​পুলিশের ঊর্ধ্বতন ছয় কর্মকর্তাকে বদলি
বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালন করা ছয় কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে। একই সঙ্গে একজন কর্মকর্তার পূর্বে জারি করা বদলির আদেশ বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্সের অ্যাডিশনাল ডিআইজি রায়হান উদ্দিন খান স্বাক্ষরিত পৃথক আদেশে এসব তথ্য জানানো হয়।

আদেশ অনুযায়ী, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. আজমল হোসেনকে রাজবাড়ী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

খুলনা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোসা. শারমিন সুলতানা রাখীকে বরিশাল মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পদে বদলি করা হয়েছে।

র‍্যাবে কর্মরত সহকারী পুলিশ সুপার মো. রেজাউল করিমকে সিআইডিতে একই পদে বদলি করা হয়েছে। চট্টগ্রামে দায়িত্ব পালন করা সহকারী পুলিশ কমিশনার মো. নুরুল ইসলাম সিদ্দিককেও সিআইডির সহকারী পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

এদিকে বরিশালের সহকারী পুলিশ কমিশনার রতন চন্দ্র কর্মকারকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার পদে বদলি করা হয়েছে।

অন্যদিকে, এসবিতে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার এ.এন.এম. সাইফুল আলম খাঁনকে পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। এর আগে তাকে মাগুরার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পদে বদলির আদেশ দেওয়া হয়েছিল। নতুন আদেশে সেই পূর্বের বদলি বাতিল করা হয়েছে।

এ ছাড়া এপিবিএনে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার ফারিয়া আফরোজকে পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকায় টিআর পদে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

আদেশে আরও বলা হয়েছে, বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ১৯ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্ব বুঝিয়ে দিয়ে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্ব হস্তান্তর ও নতুন কর্মস্থলে যোগদান না করলে ২০ সেপ্টেম্বর থেকে তারা তাৎক্ষণিক অবমুক্ত বা ‘স্ট্যান্ড রিলিজড’ হিসেবে বিবেচিত হবেন।

পুলিশ হেডকোয়ার্টার্সের জারি করা আদেশগুলো অবিলম্বে কার্যকর হবে।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ