ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ , ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

​শুক্রবার পর্যন্ত টানা ২০ ঘণ্টা গ্যাস না থাকার ঘোষণা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১০-০৯-২০২৬ ০২:৪৬:৪৫ অপরাহ্ন
আপডেট সময় : ১০-০৯-২০২৬ ০২:৪৬:৪৫ অপরাহ্ন
​শুক্রবার পর্যন্ত টানা ২০ ঘণ্টা গ্যাস না থাকার ঘোষণা ​ছবি: সংগৃহীত
জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য বগুড়া শহর ও আশপাশের এলাকায় বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) থেকে শুক্রবার (১১ সেপ্টেম্বর) পর্যন্ত টানা ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। সম্প্রতি এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে পিজিসিএল।

পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের (পিজিসিএল) বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার রাত ৮টা থেকে শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত টানা ২০ ঘণ্টা বগুড়া শহর ও আশপাশের এলাকায় সাময়িকভাবে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বনানী থেকে তিনমাথা পর্যন্ত গ্যাস পাইপলাইনের জরুরি টাই-ইন ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য ১০ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) রাত ৮টা থেকে ১১ সেপ্টেম্বর (শুক্রবার) সন্ধ্যা ৬টা পর্যন্ত বগুড়া শহর নেটওয়ার্কে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এর ফলে বগুড়া শহর ও এর সংলগ্ন এলাকার আবাসিক, বাণিজ্যিক, শিল্প-কারখানা, ক্যাপটিভ পাওয়ার ও সিএনজি স্টেশনসহ সব শ্রেণির গ্রাহকরা এই সাময়িক সংকটের মুখে পড়বেন।

জরুরি প্রয়োজনে এই সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে পিজিসিএল কর্তৃপক্ষ।

বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ