ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ , ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১০-০৯-২০২৬ ১২:১৬:০০ অপরাহ্ন
আপডেট সময় : ১০-০৯-২০২৬ ১২:২০:৪১ অপরাহ্ন
মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে ​ছবি: সংগৃহীত
রাজধানীর ব্রিটিশ টোব্যাকো শপিং মলের পেছনে একটি পুরোনো ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।

এর আগে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টা ১২ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে তেজগাঁও ফায়ার স্টেশন থেকে তিনটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে আনার পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ