হাটহাজারীতে অনুশীলনে দুই সেনা নিহত
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৯-০৯-২০২৬ ০২:৩৩:১৭ অপরাহ্ন
আপডেট সময় :
০৯-০৯-২০২৬ ০২:৩৩:১৭ অপরাহ্ন
চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে অনুশীলন চলাকালে আকস্মিক দুর্ঘটনায় দুই সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় এক কর্মকর্তা গুরুতর আহতও হয়েছেন।
আহত কর্মকর্তাকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানো হচ্ছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর।
বুধবার (৯ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের ভেরিফায়েড ফেসবুক পাতায় দেওয়া এক পোস্টে বলা হয়, ‘‘ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় এই আকস্মিক দুর্ঘটনা ঘটে। এতে দুই সেনা নিহত এবং এক কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন।
আহত কর্মকর্তাকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারযোগে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানো হচ্ছে বলে জানানো হয়েছে।
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর।’’
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স