ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ , ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

​যুক্তরাষ্ট্রের চালকবিহীন সাবমেরিন ড্রোন আটক করল ইরান

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০৯-০৯-২০২৬ ০২:১৮:২৬ অপরাহ্ন
আপডেট সময় : ০৯-০৯-২০২৬ ০২:৪৪:৫৫ অপরাহ্ন
​যুক্তরাষ্ট্রের চালকবিহীন সাবমেরিন ড্রোন আটক করল ইরান ​ছবি: সংগৃহীত
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির প্রবেশমুখ থেকে যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক চালকবিহীন সাবমেরিন ড্রোন আটক করার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)।

দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা আইআরজিসির বরাত দিয়ে এই খবর প্রকাশ করে। আটক সাবমেরিনটি লম্বায় প্রায় ৫ দশমিক ৮ মিটার এবং এর ওজন প্রায় ৩ টন।

আইআরজিসির নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত তথ্যানুযায়ী, জব্দ করা সাবমেরিন ড্রোনটি মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান ‘অ্যান্ডুরিল ইন্ডাস্ট্রিজ’-এর তৈরি 'Dive-LD' মডেলের। এই প্রতিষ্ঠানটি মূলত যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদেশগুলোর সুরক্ষায় স্বয়ংক্রিয় প্রতিরক্ষা প্রযুক্তি তৈরি করে থাকে। গভীর সমুদ্রে দীর্ঘ সময় স্বাধীনভাবে নজরদারি ও অভিযান পরিচালনার উপযোগী করে এটি তৈরি করা হয়েছিল, যা ২০২৫ সালে মার্কিন নৌবাহিনীর বহরে আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়।

​এক বিবৃতির মাধ্যমে অভিযানের বিষয়টি নিশ্চিত করে আইআরজিসির নৌবাহিনী জানায়, "মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোরে হরমুজ প্রণালিতে চৌকস গোয়েন্দা-সামরিক অভিযান পরিচালনা করে বিপ্লবী গার্ডের নৌবাহিনী। এই অভিযানে প্রণালির প্রবেশমুখে মার্কিন সন্ত্রাসী বাহিনীর সবচেয়ে আধুনিক, স্মার্ট ও চালকবিহীন সাবমেরিনগুলোর একটি আটক করা হয়।"

আইআরজিসি আরও উল্লেখ করে, সম্পূর্ণ স্বয়ংক্রিয় এই সাবমেরিনটিতে বিশ্বমানের সর্বাধুনিক প্রযুক্তি সংযুক্ত রয়েছে।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ