পুলিশকে কোনো বেআইনি নির্দেশনা দেবে না নির্বাচন কমিশন: সিইসি
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৯-০৯-২০২৬ ০১:৪৬:১৫ অপরাহ্ন
আপডেট সময় :
০৯-০৯-২০২৬ ০২:৩৬:০৮ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
আসন্ন স্থানীয় নির্বাচনে পুলিশকে কোনো বেআইনি নির্দেশনা দেওয়া হবে না বলে দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম. এম. নাসির উদ্দিন।
বুধবার (৯ সেপ্টেম্বর) রাজারবাগ পুলিশ অডিটরিয়ামে 'নির্বাচনি দায়িত্ব পেশাদারিত্বের সাথে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ' শীর্ষক কোর্স উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে কমিশন পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ। একটি অবাধ নির্বাচন আয়োজনে কমিশনের যেমন সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে, তেমনি পুলিশের ওপরও সমান আইনি দায়িত্ব বর্তায়। নির্বাচন কমিশনের তরফ থেকে কোনো ধরনের অন্যায্য বা বেআইনি নির্দেশ যাবে না উল্লেখ করে তিনি জানান, পেশাদারিত্ব বজায় রেখে একটি বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দিতে পুলিশ পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছে।
বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে স্থানীয় নির্বাচন আয়োজন সম্ভব কি না এমন প্রশ্নে সিইসি বলেন, বিগত ত্রয়োদশ জাতীয় নির্বাচনের সময়ের চেয়ে বর্তমান পরিস্থিতি কোনো অংশেই খারাপ নয় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর কমিশনের পূর্ণ আস্থা রয়েছে।
একই অনুষ্ঠানে দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ দায়িত্ব পালন প্রসঙ্গে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হাসান ফকির জানান, গণতান্ত্রিক সরকারের অধীনে নির্বাচন কমিশন যেভাবে পরামর্শ দেবে, সে অনুযায়ী সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নেবে পুলিশ। একই সঙ্গে গত ছয় মাসে পুলিশের ভাবমূর্তি পুনরুদ্ধারে নিজেদের সাফল্যকে শতভাগ দাবি করেন আইজিপি।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স