ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ , ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

‘বিদেশের মাটিতে বাংলাদেশিদের লাঞ্ছিত করার ঘটনা সরকার সমর্থন করে না’

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৯-০৯-২০২৬ ১২:৫৫:৩৩ অপরাহ্ন
আপডেট সময় : ০৯-০৯-২০২৬ ০১:২১:২৭ অপরাহ্ন
‘বিদেশের মাটিতে বাংলাদেশিদের লাঞ্ছিত করার ঘটনা সরকার সমর্থন করে না’ ফাইল ছবি
বিদেশের মাটিতে বাংলাদেশিদের লাঞ্ছিত করার কোনো ঘটনাই বর্তমান সরকার সমর্থন করে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রবাসীদের বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা প্রবাসীদের জন্য দ্রুত ‘‘প্রবাসী কার্ড’’ চালু করা হবে। এর মাধ্যমে প্রবাসীদের বিভিন্ন সুযোগ-সুবিধা নিশ্চিত করার উদ্যোগ নেয়া হচ্ছে।’

শামা ওবায়েদ বলেন, ‘সরকারের গঠনমূলক সমালোচনা যে কেউ করতে পারেন। তবে সমালোচনার নামে অশ্লীল বক্তব্য সমাজকে বিপদগ্রস্ত করছে।’

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ