ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ , ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নারীদের অংশগ্রহণ ছাড়া উন্নয়ন সম্পূর্ণ হবে না: রিজভী

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৯-০৯-২০২৬ ১২:৫১:৩৪ অপরাহ্ন
আপডেট সময় : ০৯-০৯-২০২৬ ০১:১২:২১ অপরাহ্ন
নারীদের অংশগ্রহণ ছাড়া উন্নয়ন সম্পূর্ণ হবে না: রিজভী ছবি : সংগৃহীত
দেশের অগ্রগতি জন্য নারীদের অংশগ্রহণ ছাড়া উন্নয়ন সম্পূর্ণ হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

দেশেরে জ্বালানি সংকটের কথা উল্লেখ করে বলেন, ‘ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধ না থামলে গ্যাস ও জ্বালানি সংকট সমাধান সম্ভব নয়।’

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, ‘নানা সংকটময় পরিস্থিতির মধ্যেও দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার চেষ্টা করছে বর্তমান সরকার।’

খাল খনন কর্মসূচির বিষয়ে তিনি বলেন, ‘২০ হাজার কিলোমিটার খাল খননের টার্গেট ছিলো। তবে ১ হাজার হয়েছে খনন সম্পন্ন হয়েছে।’
 
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ