খোকনের সঙ্গে বাগবিতণ্ডা, এজলাস ছাড়লেন পুরো আপিল বিভাগ
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
০৮-০৯-২০২৬ ০৫:২৫:১৫ অপরাহ্ন
আপডেট সময় :
০৮-০৯-২০২৬ ০৬:০২:০৫ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
নোয়াখালী-১ আসনের এমপি ও সুপ্রিম কোর্ট বারের সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। তার সঙ্গে বাগবিতণ্ডায় এজলাস ছেড়েছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীসহ তার নেতৃত্বাধীন পুরো আপিল বিভাগ।
মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।
আদালত সূত্রমতে, আপিল বিভাগে একটি মামলার শুনানি চলাকালে হঠাৎ করেই মাহবুব উদ্দিন খোকন বলেন, জুবায়ের রহমান চৌধুরী প্রধান বিচারপতি হওয়ার পর আইনজীবীদের আয় রোজগার কমে গেছে।
এমন মন্তব্য শুনে প্রধান বিচারপতি পাল্টা প্রশ্ন ছুড়েন। এ সময় পাল্টাপাল্টি কথোপকথনে এজলাস ছেড়ে চলে যান পুরো আপিল বিভাগ।
বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স