ঢাকা , মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ , ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

​মিথিলার সঙ্গে বিচ্ছেদের ইঙ্গিত সৃজিতের

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০৮-০৯-২০২৬ ০৫:১৭:৪৫ অপরাহ্ন
আপডেট সময় : ০৮-০৯-২০২৬ ০৫:১৭:৪৫ অপরাহ্ন
​মিথিলার সঙ্গে বিচ্ছেদের ইঙ্গিত সৃজিতের ​ছবি: সংগৃহীত
বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াত রশীদ মিথিলা ও ভারতীয় নির্মাতা সৃজিত মুখার্জির দাম্পত্য সম্পর্ক নিয়ে ফের গুঞ্জন শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে তাদের একসঙ্গে দেখা না যাওয়ার পর এবার সৃজিতের একটি মন্তব্যকে ঘিরে নতুন করে বিচ্ছেদের জল্পনা ছড়িয়েছে।

সম্প্রতি ‘স্ট্রেইট আপ উইথ শ্রী’ নামের একটি পডকাস্টে অতিথি হিসেবে উপস্থিত হন সৃজিত। সেখানে ব্যক্তিগত জীবন ও সম্পর্ক নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। একপর্যায়ে সঞ্চালক জানতে চান, এই সময়ে এসে তিনি ‘স্থায়ী সম্পর্কের’ অভাব অনুভব করেন কি না।

জবাবে সৃজিত বলেন, কখনো কখনো তিনি একাকিত্ব অনুভব করেন। তবে কাজ, সংগীত, ক্রিকেট ও বন্ধুদের কারণে অনেক সময় সেই একাকিত্ব কেটে যায়।

আলাপচারিতায় সৃজিত সরাসরি মিথিলার নাম উল্লেখ করেননি। তবে ‘স্থায়ী সম্পর্ক’ নিয়ে তার মন্তব্যকে ঘিরেই অনেকের ধারণা, মিথিলার সঙ্গে তার দাম্পত্য সম্পর্কে পরিবর্তন এসেছে।

এর আগে সৃজিতের সঙ্গে কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জির সম্পর্ক নিয়েও আলোচনা হয়েছিল। পডকাস্টে সেই প্রসঙ্গও ওঠে। সৃজিত জানান, সুস্মিতার সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। সময়ের সঙ্গে সেই সম্পর্কের পরিবর্তন হয়েছে, তবে দুজনের মধ্যে এখনো পারস্পরিক শুভকামনা রয়েছে।

সম্পর্ক ভেঙে যাওয়া প্রসঙ্গে সৃজিতের বক্তব্য, জীবন একটি যাত্রার মতো। এই যাত্রায় অনেক মানুষ আসে; কেউ অল্প সময় পর চলে যায়, আবার কেউ দীর্ঘ পথসঙ্গী হয়।

প্রসঙ্গত, ২০১৯ সালের ৬ ডিসেম্বর বিয়ে করেন সৃজিত মুখার্জি ও রাফিয়াত রশীদ মিথিলা। এরপর দুই বাংলার বিনোদন অঙ্গনে তাদের দাম্পত্য জীবন নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়। তবে সাম্প্রতিক সময়ে তাদের একসঙ্গে কম দেখা যাওয়ায় একাধিকবার বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়েছে। যদিও এ বিষয়ে দুজনের কেউই এখন পর্যন্ত প্রকাশ্যে বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেননি।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ