ঢাকা , মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ , ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মধ্যপ্রাচ্যে সংঘাতের শঙ্কায় ঊর্ধ্বমুখী তেলের দাম

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০৮-০৯-২০২৬ ১১:২৪:৫২ পূর্বাহ্ন
আপডেট সময় : ০৮-০৯-২০২৬ ১১:২৪:৫২ পূর্বাহ্ন
মধ্যপ্রাচ্যে সংঘাতের শঙ্কায় ঊর্ধ্বমুখী তেলের দাম ফাইল ছবি
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী ধারা বজায় রয়েছে। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুড ফিউচার্সের দাম ব্যারেল প্রতি ৩৪ সেন্ট বা ০ দশমিক ৩৫ শতাংশ বেড়ে ৯৭ দশমিক ৩৪ ডলারে পৌঁছেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টর্স এ খবর জানিয়েছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুড তেলের দাম ব্যারেল প্রতি ১ দশমিক ১৫ ডলার বা ১ দশমিক ২৬ শতাংশ বেড়ে ৯২ দশমিক ৬৩ ডলারে দাঁড়িয়েছে।

 রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী সংঘাতের ঝুঁকি বাড়তে থাকায় তেলের এই দরবৃদ্ধি ঘটেছে। ইরান তাদের কোনও লক্ষ্যবস্তুতে নতুন করে মার্কিন হামলার সম্ভাবনা দেখা দিলে পাল্টা জবাব দেওয়ার হুমকি দিয়েছে। এর ফলে বিশ্ববাজারে জ্বালানি তেল সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কা জোরালো হচ্ছে।

প্রতিবেদনে আরও বলা হয়, পূর্ববর্তী সেশনে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম গত ২৪ জুলাইয়ের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল। বিশ্বের অন্যতম প্রধান তেল পরিবহন পথ হরমুজ প্রণলিকে ঘিরে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ব্যবসায়ীরা জ্বালানি তেলের দামে ‘ঝুঁকি প্রিমিয়াম’ যুক্ত করা বজায় রাখায় এই ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে।

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ