ঢাকা , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ , ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

যাত্রাবাড়ীতে গুলিতে একজন নিহত, আহত ১

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০৭-০৯-২০২৬ ১১:২৭:৩৪ পূর্বাহ্ন
আপডেট সময় : ০৭-০৯-২০২৬ ১১:২৭:৩৪ পূর্বাহ্ন
যাত্রাবাড়ীতে গুলিতে একজন নিহত, আহত ১ ফাইল ছবি
রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুরে দুর্বৃত্তদের গুলিতে ইমরান নামে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও একজন। রবিবার (৬ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে। 
 
আহত অবস্থায় ইমরানকে রাত ১২টায় ঢামেক হাসপাতালে নিয়ে আসলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর রাত ১২টা ৭ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন। তার মাথায় গুলিবিদ্ধ হয় বলে জানা গেছে। 

এর আগে আহত অবস্থায় মো. জাকারিয়া (৩৩) নামে একজনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

আহত জাকারিয়া জানিয়েছেন, উত্তর ধলপুরে ৬-৭ জন হেলমেট পরিহিত সন্ত্রাসী ‘ইমরান দৌড় দিবি না’ বলে এক যুবককে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছোড়ে, সেই গুলিতে সম্ভবত ওই যুবক মারা যান। একটি গুলি এসে তার পায়ে বিদ্ধ হয়। তিনি আরও বলেন, “তারা ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল নিয়ে যায়।” 

আহত জাকারিয়ার বাড়ি ৫৪/এ, উত্তর ধলপুরে। তার বাবার নাম সফর আলী। 

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, নিহতের লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। 

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন 
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ