ঢাকা , মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬ , ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইয়েমেনে সংঘর্ষে নিহত ৩০০ ছাড়াল, ঘর ছাড়ছেন হাজারো মানুষ

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০৭-০৯-২০২৬ ১১:০৪:১৫ পূর্বাহ্ন
আপডেট সময় : ০৭-০৯-২০২৬ ১১:০৪:১৫ পূর্বাহ্ন
ইয়েমেনে সংঘর্ষে নিহত ৩০০ ছাড়াল, ঘর ছাড়ছেন হাজারো মানুষ ছবি : সংগৃহীত
ইয়েমেনের সরকারি বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠী হুথিদের মধ্যে নতুন করে শুরু হওয়া ভয়াবহ সংঘর্ষে নিহতের সংখ্যা ৩০০ ছাড়িয়েছে।  বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) থেকে শুরু হওয়া এসব লড়াইয়ে দুই পক্ষের যোদ্ধাদের পাশাপাশি বহু বেসামরিক মানুষও নিহত হয়েছেন। 

দুই পক্ষের সামরিক ও চিকিৎসা সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। 

প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় তাইজ এবং দক্ষিণাঞ্চলীয় হোদেইদা এলাকায় সংঘর্ষ সবচেয়ে বেশি তীব্র হয়েছে। লোহিত সাগরের উপকূল ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মানদেব প্রণালির কাছে সরকারি বাহিনীর নিয়ন্ত্রিত এলাকাগুলোর দিকে হুথি বাহিনী বড় ধরনের অভিযান শুরু করেছে।

সরকারি কর্মকর্তারা এএফপিকে জানিয়েছেন, শনিবার বিকেল থেকে রোববার ভোর পর্যন্ত তাদের ৮৪ জন সেনা নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছেন বলে দাবি করা হয়েছে।

অন্যদিকে, হুথিদের সামরিক সূত্র জানিয়েছে, এ সময়ে তাদের ৫৭ জন যোদ্ধা নিহত হয়েছেন।

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন 
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ