ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

একই রশিতে ঝুলছিল অন্তঃসত্ত্বা গৃহবধূ ও শিশু সন্তানের লাশ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৬-০৯-২০২৬ ০২:৫০:৩৬ অপরাহ্ন
আপডেট সময় : ০৬-০৯-২০২৬ ০২:৫০:৩৬ অপরাহ্ন
একই রশিতে ঝুলছিল অন্তঃসত্ত্বা গৃহবধূ ও শিশু সন্তানের লাশ ফাইল ছবি
সিলেটের জকিগঞ্জে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মা ও তার চার বছরের মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার বারহাল ইউনিয়নের বুরহানপুর গ্রামের দাশপাড়া থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- উপজেলার দাশ শাহগলী বাজারের জুয়েলারি ব্যবসায়ী রতন দাশের স্ত্রী চম্পা রাণী দাশ (৩৫) ও তার মেয়ে হৃদি দাশ। চম্পা গর্ভবতী ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

বারহাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী বলেন, চম্পা রাণী ও তার মেয়েকে ঘরে একই সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন সেখানে ছুটে যান।

জকিগঞ্জ থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, মা ও মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ