ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৫-০৯-২০২৬ ০২:৫০:১৮ অপরাহ্ন
আপডেট সময় : ০৫-০৯-২০২৬ ০২:৫২:৩২ অপরাহ্ন
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক ছবি : সংগৃহীত
দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট থেকে ১৪ কেজি ৪ গ্রাম স্বর্ণসহ সজিন নামে এক টেকনিক্যাল হেলপারকে আটক করা হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। 

বিমানের পরিচালক নিরাপত্তা মেজর ফারহান তানভির এ তথ্য জানান।

‘বিশ্বে এমন উদ্ধার অভিযান আগে হয়নি’‘বিশ্বে এমন উদ্ধার অভিযান আগে হয়নি’

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি স্বর্ণ পাচার হতে পারে। পরে আমরা নজরদারি বাড়াই। এক পর্যায়ে যাত্রী নামার পর আমাদের লোকজনকে দেখে সজিব দৌড়ে পালানোর চেষ্টা করলে আমরা ধাওয়া করে তাকে ধরে ফেলি। পরে তার দেখানো মতে ফ্লাইটের ভেতর থেকে ১৪ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়। 

তিনি আরও বলেন, এ ঘটনায় এখনও মামলা হয়নি। আমরা মালামালসহ তাকে কাস্টমস হেফাজতে রেখেছি।

 
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ