আইডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি
জ্বালানি তেল পরিশোধনের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
০৩-০৯-২০২৬ ০৩:০৪:৪৩ অপরাহ্ন
আপডেট সময় :
০৩-০৯-২০২৬ ০৪:০৬:৫৭ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
দেশের জ্বালানি তেল পরিশোধনের সক্ষমতা তিনগুণ বাড়াতে ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। এ প্রকল্পে অর্থায়নের জন্য ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের (আইডিবি) কাছ থেকে ১ বিলিয়ন মার্কিন ডলার সহায়তা নেওয়া হচ্ছে।
এ লক্ষ্যে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়ন ও সম্প্রসারণ প্রকল্পে অর্থায়নসংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তি স্বাক্ষরের সময় প্রধানমন্ত্রী তারেক রহমান ও ইসলামী উন্নয়ন ব্যাংক (আইডিবি) গ্রুপের চেয়ারম্যান ড. মুহাম্মদ আল জাসের উপস্থিত ছিলেন। প্রকল্পে ১ বিলিয়ন মার্কিন ডলার অর্থায়নের বিষয়টি চুক্তিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি মোস্তফা জুলফিকার হাসান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
চুক্তির আওতায় ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়ন ও সম্প্রসারণ প্রকল্পে এই অর্থায়ন করা হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশের জ্বালানি তেল পরিশোধনের সক্ষমতা বাড়ার পাশাপাশি জ্বালানি খাতের সামগ্রিক সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স