ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

​বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলা, জাতিসংঘে ইরানের অভিযোগ

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০৩-০৯-২০২৬ ০১:২৫:০৬ অপরাহ্ন
আপডেট সময় : ০৩-০৯-২০২৬ ০৩:১০:১১ অপরাহ্ন
​বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলা, জাতিসংঘে ইরানের অভিযোগ ​ছবি: সংগৃহীত
দক্ষিণ ইরানের হরমুজগান প্রদেশের সিরিক কাউন্টির কুহেস্তাক শহরে একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলা চালায় যুক্তরাষ্ট্র। ওই সময় ভবনটিতে একটি বিয়ের অনুষ্ঠান চলছি। হামলার পর তা ট্র্যাজেডিতে পরিণত হয়ে যায়। 

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় চালানো এ হামলায় চার বছর বয়সী এক শিশুসহ অন্তত চারজন বেসামরিক নাগরিক নিহত এবং ৭০ জনেরও বেশি আহত হয়েছেন। 

এ ঘটনার পর জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং নিরাপত্তা পরিষদের সভাপতির কাছে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছেন জাতিসংঘে ইরানের উপ-স্থায়ী প্রতিনিধি গোলামহোসেইন দারজি।

চিঠিতে এ হামলাকে আন্তর্জাতিক মানবিক আইনের স্পষ্ট লঙ্ঘন এবং একটি যুদ্ধাপরাধ হিসেবে উল্লেখ করেছে ইরান সরকার। 

তেহরানের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া আগ্রাসনের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ধারাবাহিকভাবে ইরানি সাধারণ নাগরিক, স্কুল, হাসপাতাল ও সংযোগ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে। 

এর জবাবে জাতিসংঘ সনদ অনুযায়ী নিজেদের আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে হামলা চালানো হয়েছে বলেও চিঠিতে উল্লেখ করে ইরান।

অবিলম্বে মার্কিন হামলা বন্ধ, এ যুদ্ধাপরাধের তীব্র নিন্দা জানানো এবং সার্বিক ক্ষয়ক্ষতির জন্য যুক্তরাষ্ট্রকে জবাবদিহিতার আওতায় আনার জন্য নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে তেহরান।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ