ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

​কুয়েতে ইরানের ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০৩-০৯-২০২৬ ১১:২৯:৪৪ পূর্বাহ্ন
আপডেট সময় : ০৩-০৯-২০২৬ ১১:৪০:৩৪ পূর্বাহ্ন
​কুয়েতে ইরানের ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা ​ছবি: সংগৃহীত
কুয়েতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হামলা প্রতিহত করতে সক্রিয় রয়েছে বলে জানিয়েছে কুয়েতের সামরিক বাহিনী।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) কুয়েতের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জানায়, দেশের আকাশ প্রতিরক্ষা ইউনিট শত্রুতাপূর্ণ ড্রোন ও ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলায় কাজ করছে। বিভিন্ন এলাকায় যে বিস্ফোরণের শব্দ শোনা গেছে, তা প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে লক্ষ্যবস্তু ভূপাতিত করার ফল বলে উল্লেখ করা হয়।

নাগরিকদের নিরাপত্তার স্বার্থে সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। তবে এ হামলায় কোনো হতাহত বা অবকাঠামোগত ক্ষয়ক্ষতির তথ্য তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।

এদিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি দাবি করেছে, কুয়েতে অবস্থানরত মার্কিন সামরিক ঘাঁটিগুলোই ছিল হামলার মূল লক্ষ্য। তাদের দাবি, একটি মার্কিন ঘাঁটিতে আঘাত হানার পর সেখানে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে।

ইরানও বলছে, এই হামলা সাধারণ জনগণকে লক্ষ্য করে নয়; বরং কুয়েতে থাকা মার্কিন সামরিক উপস্থিতির বিরুদ্ধে পরিচালিত হয়েছে। একই সঙ্গে দেশটি থেকে মার্কিন বাহিনী প্রত্যাহারেরও দাবি জানিয়েছে তেহরান।

এর আগে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছিল, তারা কুয়েতের আলী আল সালেম বিমানঘাঁটিতে মার্কিন কমান্ডারের সদর দপ্তর ও আবাসন লক্ষ্য করে হামলা চালিয়েছে।

উল্লেখ্য, লরাক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার পর ইরানের পাল্টা অভিযানের জেরে উপসাগরীয় অঞ্চলে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সাম্প্রতিক সংঘাতে সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, জর্ডান ও সৌদি আরবেও হামলার ঘটনা ঘটেছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ