নিউমার্কেট বই চত্বরের ব্যবসায়ীদের সভা
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৩-০৯-২০২৬ ১২:৫৬:২১ পূর্বাহ্ন
আপডেট সময় :
০৩-০৯-২০২৬ ১২:৫৭:৩৬ পূর্বাহ্ন
ছবি : সংগৃহীত
ঐতিহ্যের সাথে তাল মিলিয়ে ব্যবসা আধুনিকায়নে জোর দিতে চান ঢাকা নিউমার্কেটের বই চত্তরের ব্যবসায়ীরা। বুধবার (২ সেপ্টেম্বর) বুক, স্টেশনারি, অপটিক, ওয়াচ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের এক সভায় এমন প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।
সভায় বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা কামরুল হাসান মল্লিক, সভাপতি এইচ এম জাকারিয়া, সহ-সভাপতি আসরাফুজ্জামান বাবু, মো. জুৃৃমমা, জিনাত আলী ও মাহাদী। তাঁরা "বই চত্তরের" ঐতিহ্যের সাথে তাল মিলিয়ে ব্যবসার আধুনিকায়নের নজর দেওয়ার উপড় গুরুত্বরোপ করেন।
এছাড়া ক্রেতা-বিক্রেতার সুবিধার্থে একটি গেট খোলার বিষয়ে আলোচনা হয়। পণ্যের গুণগত মান এবং উন্নত্তমানের সামগ্রী এবং ক্রেতাবান্ধব পরিবেশ নিশ্চিত করার তাগিদ দেন বক্তারা।
সভায় সভাপতিত্ব করেন এইচ এম জাকারিয়া।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স