ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

​তাওহীদ হৃদয়ের ট্রিপল সেঞ্চুরি

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০২-০৯-২০২৬ ০৭:২৩:২৬ অপরাহ্ন
আপডেট সময় : ০২-০৯-২০২৬ ০৭:২৩:২৬ অপরাহ্ন
​তাওহীদ হৃদয়ের ট্রিপল সেঞ্চুরি ​ছবি: সংগৃহীত
দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ট্রিপল সেঞ্চুরি পেয়েছেন তাওহীদ হৃদয়। প্রথম বাংলাদেশি হিসেবে বিদেশের মাটিতে এমন কীর্তি গড়লেন তিনি। রকিবুল হাসান ও তামিম ইকবালের পর প্রথম শ্রেণির ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি করা তৃতীয় বাংলাদেশি এই ডানহাতি ব্যাটসম্যান।

মঙ্গলবারই (১ সেপ্টেম্বর) ডাবল সেঞ্চুরির দেখা পান তাওহীদ হৃদয়। ফলে বড় কিছুর প্রত্যাশায় ছিল তার ভক্ত-সমর্থকরা। বুধবার (২ সেপ্টেম্বর) তা করেও ফেললেন তিনি। 

ডাবল সেঞ্চুরিটা তিনি গতকালই পেয়ে গিয়েছিলেন। আজ ধীরে ধীরে এগোন ট্রিপল সেঞ্চুরির দিকে। চারদিনের ম্যাচের শেষদিনের দ্বিতীয় সেশনে এসে সেঞ্চুরি পেলেন। বোস্টের বল মিড অনে ফেলে দ্রুত দৌড়ে দুই রান নিয়ে ট্রিপল সেঞ্চুরি পূর্ণ হয় তার। ৪৫১ বল খেলে এই কীর্তি গড়েছেন হৃদয়।

দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের ৫১২ রানের জবাব দিতে নেমে শুরুতে কয়েকটি উইকেট হারালেও দলকে ঘুরে দাঁড় করান হৃদয়। দীর্ঘ সময় উইকেটে থেকে একদিকে দলের ইনিংসকে এগিয়ে নিয়েছেন, অন্যদিকে ব্যক্তিগত অর্জনকেও নিয়ে গেছেন অভূতপূর্ব উচ্চতায়।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ