ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

​সব স্কুল-কলেজে সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজনের নির্দেশ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০১-০৯-২০২৬ ০৭:৪৮:৪৬ অপরাহ্ন
আপডেট সময় : ০১-০৯-২০২৬ ০৭:৫২:২৪ অপরাহ্ন
​সব স্কুল-কলেজে সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজনের নির্দেশ ​ছবি: সংগৃহীত
‘নজরুল বর্ষ’ উপলক্ষে সব পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। 

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) মাউশির পক্ষ থেকে এক চিঠিতে এ কর্মসূচি বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়।

চিঠিটি মাউশির সব অঞ্চলের পরিচালক, মাধ্যমিক শাখার উপপরিচালক ও সব জেলা শিক্ষা কর্মকর্তাকে পাঠানো হয়েছে।

এতে বলা হয়েছে, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত নজরুল বর্ষ উপলক্ষে দেশব্যাপী মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজন করতে হবে। আয়োজনের লক্ষ্যে এ সংক্রান্ত নির্দেশিকা প্রেরণ করা হলো। নির্দেশিকা অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

আয়োজনের জন্য সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সংস্কৃতি মন্ত্রণালয়ের নির্ধারিত নির্দেশিকা অনুসরণ করতে বলা হয়েছে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ