ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

​নেপালে বন্যা-ভূমিধসে বাংলাদেশ সরকারের সমবেদনা

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০১-০৯-২০২৬ ০৫:৩৫:৫১ অপরাহ্ন
আপডেট সময় : ০১-০৯-২০২৬ ০৫:৩৫:৫১ অপরাহ্ন
​নেপালে বন্যা-ভূমিধসে বাংলাদেশ সরকারের সমবেদনা ​ছবি: সংগৃহীত
নেপালের উত্তরাঞ্চলে ভয়াবহ বন্যা ও ভূমিধসে শত শত মানুষের মৃত্যু এবং ব্যাপক ক্ষয়ক্ষতিতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশ সরকার।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ঢাকায় নেপাল দূতাবাসে গিয়ে বাংলাদেশের পক্ষে শোকবার্তায় স্বাক্ষর করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

শোকবার্তায় তিনি বলেন, ২৬ আগস্ট উত্তর নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে শত শত মানুষ, যার মধ্যে পর্যটকরাও রয়েছেন, প্রাণ হারিয়েছেন। ধ্বংস হয়েছে বিপুল পরিমাণ সম্পদ ও গুরুত্বপূর্ণ অবকাঠামো।

বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। একইসঙ্গে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের প্রতি সহমর্মিতা জানিয়ে বলেন, এই দুঃসময়ে নেপালের জনগণের পাশে রয়েছে বাংলাদেশ।

প্রয়োজন অনুযায়ী যেকোনো ধরনের সহায়তা দিতে বাংলাদেশ প্রস্তুত বলেও শোকবার্তায় উল্লেখ করেন হুমায়ুন কবির।

নেপালের জনগণ দৃঢ়তা ও সাহসের সঙ্গে এই বিপর্যয় কাটিয়ে উঠতে সক্ষম হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ