নেপাল-তিব্বতে মৃত ছাড়াল ১০০০, নিখোঁজ ৪৪৬২
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
০১-০৯-২০২৬ ০১:৫৫:২১ অপরাহ্ন
আপডেট সময় :
০১-০৯-২০২৬ ০১:৫৫:২১ অপরাহ্ন
ফাইল ছবি
নেপাল ও চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বতে ভয়াবহ আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে। দুই দেশে এ পর্যন্ত ১ হাজার ৩ জনের মৃত্যু হয়েছে। এখনো নিখোঁজ ৪ হাজার ৪৬২ জন।
মঙ্গলবার দুই দেশের সর্বশেষ তথ্যের বরাতে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। বাণিজ্যবিষয়ক খবর
নেপালের জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থা জানিয়েছে, দেশটিতে বন্যায় ৯৮৭ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে তিব্বতে ১৬ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে চীন। ফলে দুই দেশ মিলিয়ে মৃত্যু দাঁড়িয়েছে ১ হাজার ৩ জনে।
নেপালে অনেক মানুষকে জীবিত উদ্ধার করা হয়েছে। এতে দেশটিতে নিখোঁজের সংখ্যা কমে ৩ হাজার ৯১৬ জনে দাঁড়িয়েছে। তিব্বতে এখনো নিখোঁজ রয়েছে ৫৪৬ জন।
ভয়াবহ এই দুর্যোগের সপ্তম দিনে আজও উদ্ধার অভিযান চলছে। দুই দেশ মিলিয়ে ৪ হাজার ৪৬২ জন এখনো নিখোঁজ। ফলে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
নেপালে নিখোঁজ ব্যক্তিদের মধ্যে ৫৮৩ জন বিদেশি। তারা বিশ্বের ৩০টি দেশ থেকে হিমালয়ের এই দেশটিতে ভ্রমণে এসেছিলেন।
তিব্বতে নিখোঁজ রয়েছেন ২৬১ জন বিদেশি। তারা ২৩টি দেশের নাগরিক। ম্যাপনেভিগেশন ব্যবহার
গত বুধবার নেপালের রাসুয়া জেলার ভোটেকোশি নদীতে আকস্মিক বন্যা দেখা দেয়। পানির স্রোত এতটাই প্রবল ছিল যে মারা যাওয়া ব্যক্তিদের লাশ ভেসে কয়েক শ মাইল দূরে চলে যায়।
পর্যাপ্ত ফ্রিজার না থাকায় লাশ সংরক্ষণে হিমশিম খেতে হচ্ছে নেপালকে। তাই আপাতত লাশ থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করা হচ্ছে। এরপর সেগুলো গণকবরে সমাহিত করা হচ্ছে।
পরে ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় শনাক্ত হলে কবর থেকে লাশ তুলে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স