ঢাকা , সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

​সীমান্ত হত্যা ও চোরাচালান বন্ধে বিজিবিকে কঠোর হওয়ার আহ্বান

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ৩১-০৮-২০২৬ ০৪:১৬:০২ অপরাহ্ন
আপডেট সময় : ৩১-০৮-২০২৬ ০৪:৪৪:১৩ অপরাহ্ন
​সীমান্ত হত্যা ও চোরাচালান বন্ধে বিজিবিকে কঠোর হওয়ার আহ্বান ​ছবি: সংগৃহীত
দেশের সীমান্ত সুরক্ষায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ভূমিকার প্রশংসা করে চোরাচালান, মাদকপাচার, পুশ ইন ও সীমান্ত হত্যা বন্ধে বাহিনীকে আরও কার্যকর ও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (৩১ আগস্ট) দুপুরে বঙ্গভবনে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।

সাক্ষাৎকালে বিজিবি প্রধান নতুন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় তিনি বাহিনীর সাম্প্রতিক সার্বিক কার্যক্রম এবং সীমান্ত নজরদারি জোরদারে অত্যাধুনিক ড্রোন ও আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি সংক্রান্ত নানা পদক্ষেপ সম্পর্কে প্রধান প্রধান বিষয় তুলে ধরেন।

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সীমান্তে যেকোনো ধরনের অপরাধ ও সীমান্ত হত্যা রোধে বিজিবির দায়িত্ব অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সীমান্তে প্রযুক্তিগত আধুনিকায়নে বিজিবির নেওয়া এ উদ্যোগের প্রশংসা করে এ ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি।

সাক্ষাৎ অনুষ্ঠানে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবগণ এবং সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ