ইনজুরি কাটিয়ে অভিনয়ে ফিরছেন রাশমিকা মান্দানা
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
৩১-০৮-২০২৬ ১২:২৪:৩২ অপরাহ্ন
আপডেট সময় :
৩১-০৮-২০২৬ ১২:২৪:৩২ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
আসন্ন ‘মাইসা’ সিনেমার শুটিং সেটে হিপ ইনজুরিতে পড়ার পর চিকিৎসকের পরামর্শে বেশ কিছুদিন অভিনয় থেকে দূরে ছিলেন ভারতের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। তবে ভক্তদের সব উদ্বেগের অবসান ঘটিয়ে দীর্ঘ এই বিরতি শেষে আবারও কাজে ফেরার আনুষ্ঠানিক সুখবর দিয়েছেন তিনি।
সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গৃহবন্দি দিনগুলোর বেশ কিছু স্মৃতিময় ছবি ও ভিডিও শেয়ার করেছেন এই তারকা। ইনজুরির কারণে পাওয়া এই অবসরে পরিবারের সঙ্গে সময় কাটানো, পূজা দেওয়া, প্রিয় পোষা কুকুরের সঙ্গে খেলা করা, ধাঁধা মেলানো এবং বাগানের সৌন্দর্য উপভোগ করার মুহূর্তগুলো ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি। এসব ছবি ও ভিডিওর কোলাজ শেয়ার করে ক্যাপশনে রাশমিকা জানান যে, খুব শিগগিরই তিনি কাজে ফিরছেন ঠিকই, তবে ফেলে আসা এই শান্ত দিনগুলোকে তিনি ভীষণ মিস করবেন।
ইনজুরিতে পড়ার আগে টানা একাধিক প্রজেক্ট নিয়ে চরম ব্যস্ত সময় পার করছিলেন রাশমিকা। তার হাতে থাকা অন্যতম আলোচিত প্রজেক্ট ‘মাইসা’ মূলত গন্ড উপজাতির পটভূমিতে নির্মিত একটি ইমোশনাল অ্যাকশন থ্রিলার। এই সিনেমায় তাকে এক সাহসী উপজাতীয় নারীর চরিত্রে দেখা যাবে, যা তার পূর্ববর্তী কাজগুলো থেকে সম্পূর্ণ ভিন্ন ধাঁচের। এছাড়াও রাহুল সাংকৃত্যায়ন পরিচালিত ব্রিটিশ আমলের প্রেক্ষাপটে নির্মিত তেলুগু পিরিয়ড ড্রামা ‘রণবালী’-তে বিজয়ের বিপরীতে অভিনয় করেছেন তিনি। ঐতিহাসিক প্রেক্ষাপটের এই সিনেমাটি আগামী ১১ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় রয়েছে।
বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স