যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় ফের বাড়লো তেলের দাম
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
৩১-০৮-২০২৬ ১১:৪৬:২৭ পূর্বাহ্ন
আপডেট সময় :
৩১-০৮-২০২৬ ১১:৪৭:১৭ পূর্বাহ্ন
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে পালটাপালটি হামলার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি এক ডলারের বেশি বেড়েছে।
সোমবার (৩১ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ইরানের লারাক দ্বীপে হামলা চালানোর পর ইরান জর্ডানে থাকা মার্কিন সেনাদের একটি ঘাঁটিতে পালটা হামলা চালায়। এরপরই আন্তর্জাতিক তেলের বাজারে নতুন করে উত্তেজনা তৈরি হয়।
সোমবার বাংলাদেশ সময় ভোরের দিকে ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ০৮ ডলার বা ১ দশমিক ২৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৯ দশমিক ১৮ ডলারে দাঁড়ায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৯২ সেন্ট বা ১ দশমিক ১০ শতাংশ বেড়ে ৮৪ দশমিক ৩২ ডলারে পৌঁছায়।
বাজার বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা আবারও নতুন পর্যায়ে প্রবেশ করেছে। এর প্রভাব আন্তর্জাতিক জ্বালানি বাজারে পড়তে পারে।
আইজি মার্কেটের বিশ্লেষক টনি সাইকামোর রয়টার্সকে বলেন, পরিস্থিতি আবারও উত্তেজনা বাড়ার পর্যায়ে প্রবেশ করেছে। এই উত্তেজনা কতদিন চলবে, তা নিশ্চিত করে বলা কঠিন; কয়েক দিন থেকে কয়েক সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে।
বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স