ঢাকা , রবিবার, ৩০ অগাস্ট ২০২৬ , ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

​‘হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর চিন্তা-ভাবনা রয়েছে’

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ৩০-০৮-২০২৬ ০৫:২৫:৫৬ অপরাহ্ন
আপডেট সময় : ৩০-০৮-২০২৬ ০৫:২৫:৫৬ অপরাহ্ন
​‘হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর চিন্তা-ভাবনা রয়েছে’ ​ছবি: সংগৃহীত
হজযাত্রীদের বিমান ভাড়া কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা করা হয়েছে বলে সংসদে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদুজ্জামান মিল্লাত।

রোববার (৩০ আগস্ট) সংসদ সদস্যের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আগে হজের জন্য বিমান ভাড়া প্রায় ২ লাখ টাকা ছিল। অন্তর্বর্তীকালীন সরকার সেটি কমিয়ে প্রথমে ১ লাখ ৬৫ হাজার টাকা নির্ধারণ করে।

তিনি বলেন, ‘গতবার আমরা প্রথম হজ পেয়েছি। সে সময় হিসাব করে বিমান ভাড়া ১ লাখ ৫৪ হাজার টাকা পর্যন্ত নামিয়ে আনতে পেরেছিলাম। এবার ডায়নামিক প্রাইসিংয়ের মাধ্যমে হিসাব করে তা ১ লাখ ৩০ হাজার টাকা করা হয়েছে।’

বিমানমন্ত্রী আরও বলেন, ভবিষ্যতে হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর চিন্তা-ভাবনা রয়েছে। বিমানের বহরে নতুন উড়োজাহাজ যুক্ত করা এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনসের রুটগুলো পুরোপুরি চালু হলে আয় বাড়বে। তখন বিমান ভাড়া আরও কমানোর উদ্যোগ নেওয়া হবে।

তিনি বলেন, ‘অন্যান্য এয়ারলাইন্স যেভাবে পরিচালিত হয়, তার সঙ্গে সামঞ্জস্য রেখেই আমাদের টিকিটের দাম নির্ধারণ করা হবে।’

বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ