ফোবানা সম্মেলনে মঞ্চ মাতাবেন জায়েদ খান
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
৩০-০৮-২০২৬ ১২:২৫:২৩ অপরাহ্ন
আপডেট সময় :
৩০-০৮-২০২৬ ১২:২৫:২৩ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়ক জায়েদ খান এবার প্রথমবারের মতো উত্তর আমেরিকার অন্যতম বৃহৎ বাংলাদেশি সাংস্কৃতিক আয়োজন ফোবানা সম্মেলনে অংশ নিতে যাচ্ছেন। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার অরল্যান্ডোতে অনুষ্ঠিত হতে যাওয়া ৪০তম ফোবানা সম্মেলনের মঞ্চে পারফর্ম করবেন তিনি।
আগামী ৪, ৫ ও ৬ সেপ্টেম্বর অরল্যান্ডোতে তিন দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হবে। আয়োজনে থাকছে নানা ধরনের সাংস্কৃতিক পরিবেশনা ও অনুষ্ঠান। জায়েদ খান নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
এবারের আয়োজনে বাংলাদেশের জনপ্রিয় বেশ কয়েকজন শিল্পীও অংশ নেবেন। তাদের সঙ্গে মঞ্চে পারফর্ম করবেন জায়েদ খান।
প্রথমবারের মতো ফোবানা সম্মেলনে অংশ নেওয়ার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত এই অভিনেতা। একই সঙ্গে তার ভক্ত-অনুরাগীদের মধ্যেও তৈরি হয়েছে আগ্রহ।
আয়োজকরা জানিয়েছেন, সম্মেলনকে ঘিরে ইতোমধ্যে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে। বাংলাদেশের শিল্পীদের অংশগ্রহণে এবারের আয়োজন আরও বর্ণিল হয়ে উঠবে বলে আশা করছেন তারা।
উত্তর আমেরিকায় বসবাসরত বাংলাদেশিদের অন্যতম বড় সাংস্কৃতিক মিলনমেলা হিসেবে প্রতিবছর ফোবানা সম্মেলনে বাংলাদেশি শিল্পী, সংস্কৃতিকর্মী ও প্রবাসীদের অংশগ্রহণ থাকে। এবারও সেই ধারাবাহিকতা বজায় রেখে আয়োজন করা হচ্ছে ৪০তম আসর।
বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স