ভাঙ্গায় গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
৩০-০৮-২০২৬ ১০:৪১:১৩ পূর্বাহ্ন
আপডেট সময় :
৩০-০৮-২০২৬ ১০:৪১:১৩ পূর্বাহ্ন
ছবি: এআই দিয়ে তৈরি
ফরিদপুরের ভাঙ্গায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৯ আগস্ট) রাত ৮টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের নওপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, রাতে তিন যুবক একটি মোটরসাইকেলে করে ভাঙ্গা থেকে নগরকান্দায় নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন। পথে নওপাড়া এলাকায় পেছন থেকে অজ্ঞাত একটি গাড়ি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনজনই সড়কে ছিটকে পড়েন। ঘটনাস্থলেই চয়ন মোল্লার মৃত্যু হয়।
পরে স্থানীয় বাসিন্দা ও হাইওয়ে পুলিশ আহত সজিব ও নয়নকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় সজিবের মৃত্যু হয়।
অন্যদিকে, মোটরসাইকেলের চালক নয়ন মোল্লাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়।
ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সোহেল হোসেন বলেন, দুর্ঘটনার সঙ্গে জড়িত অজ্ঞাত গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স