ঢাকা , শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬ , ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে পাঁচ শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৮-০৮-২০২৬ ০৩:০৭:১৩ অপরাহ্ন
আপডেট সময় : ২৮-০৮-২০২৬ ০৪:৪০:১১ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে পাঁচ শিশুর মৃত্যু ​ছবি: সংগৃহীত
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় মরা নদীতে গোসল করতে নেমে পাঁচ মেয়ে শিশুর মৃত্যু হয়েছে; যারা সম্পর্কে মামাতো, ফুপাতো ও চাচাতো বোন।

শুক্রবার (২৭ আগস্ট) দুপুরে উপজেলার দেবিনগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চর চাকলা গ্রামে এ ঘটনা ঘটে বলে স্থানীয় ইউপি সদস্য মজিবুর রহমান জানিয়েছেন।

তিনি বলেন, কয়েকজন শিশু চর চাকলা এলাকায় মরা পাগলা নদীতে গোসল করতে নামে। এ সময় একে একে পাঁচ শিশু পানিতে ডুবে যায়। পরে তাদের উদ্ধারের চেষ্টা করা হয়।

নিহতরা হলো- ওই এলাকার মাসুদ রানার মেয়ে সুমাইয়া (৯) ও আবিদা (৭)। তারাও ওই গ্রামের নেজাম উদ্দিনের মেয়ে সুমাইয়া (১২) ও সুরাইয়া (৯)। অন্যজন হলেন এই গ্রামের শরীফুল ইসলামের মেয়ে শরীফা (৮)।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। 

বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ