পেছাল বিজয়-রাশমিকার ‘রাণাবালী’র মুক্তি
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
২৮-০৮-২০২৬ ০১:৪০:৫০ অপরাহ্ন
আপডেট সময় :
২৮-০৮-২০২৬ ০১:৪০:৫০ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাণাবালী’র মুক্তির সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। চলতি বছরের সেপ্টেম্বরে বড় পর্দায় আসার কথা থাকলেও নতুন ঘোষণা অনুযায়ী চলচ্চিত্রটি আগামী ১৬ অক্টোবর মুক্তি পাবে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবির একটি নতুন পোস্টার প্রকাশ করে এই তথ্য নিশ্চিত করেছেন অভিনেতা বিজয় নিজেই। প্রকাশিত পোস্টারে ঊনিশ শতকের আবহে গোঁফওয়ালা এক রুক্ষ অবয়বে বিজয়কে দেখা গেছে।
রাহুল সাংকৃত্যয়ন পরিচালিত ‘রাণাবালী’ সিনেমার প্রেক্ষাপট সাজানো হয়েছে ১৮৫৪ থেকে ১৮৭৮ সালের ব্রিটিশ শাসিত দক্ষিণ ভারতের ঐতিহাসিক ঘটনাবলিকে কেন্দ্র করে। ব্রিটিশদের বৈষম্যমূলক অর্থনৈতিক নীতি এবং দুর্ভিক্ষের ভয়াবহতা স্থানীয় জনগোষ্ঠীর ওপর কীরূপ প্রভাব ফেলেছিল, তা-ই ফুটিয়ে তোলা হয়েছে এই চলচ্চিত্রে। এতে বিজয়ের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন রাশমিকা মান্দানা এবং প্রতিনায়ক বা খলচরিত্রে অভিনয় করেছেন হলিউডের জনপ্রিয় অভিনেতা আর্নল্ড ভসলো। আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করেই চলচ্চিত্রটি বিশ্বজুড়ে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সংশ্লিষ্ট নির্মাতারা।
বিজয় ও রাশমিকা জুটি এর আগে ‘গীতা গোবিন্দম’ ও ‘ডিয়ার কমরেড’ সিনেমায় একসঙ্গে কাজ করেছিলেন; সেই সুবাদে এটি তাদের তৃতীয় যৌথ প্রজেক্ট। দর্শকনন্দিত এই জুটির নতুন ছবিটি বক্স অফিসে কেমন সাড়া ফেলে, এখন সেটিই দেখার অপেক্ষায় ভক্তরা বলে খবর প্রকাশ করেছে ইন্ডিয়া টুডে।
বাংলাস্কুপ/ডেস্ক/এইচকে/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স