ঢাকা , শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬ , ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিদ্যুৎ নিয়ে বিক্ষোভ, অচলাবস্থা পাকিস্তানে

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৮-০৮-২০২৬ ১১:৩০:১৭ পূর্বাহ্ন
আপডেট সময় : ২৮-০৮-২০২৬ ১১:৩০:১৭ পূর্বাহ্ন
বিদ্যুৎ নিয়ে বিক্ষোভ, অচলাবস্থা পাকিস্তানে ছবি : সংগৃহীত
পাকিস্তানের বাণিজ্যিক রাজধানী করাচিতে তীব্র বিদ্যুৎ বিভ্রাট এবং পানি সংকটের প্রতিবাদে বিক্ষোভ করছে সাধারণ মানুষ। গত কয়েক দিন ধরে চলমান এই গণবিক্ষোভের কারণে শহরের প্রধান প্রধান সড়কগুলোতে দেখা দিয়েছে তীব্র জ্যাম।

এতে শহরজুড়ে চরম অচলাবস্থা তৈরি হয়েছে। সোমবার আবার নতুন করে  এই অসন্তোষ দেখা যায়।

এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়, বিক্ষোভে হাজার হাজার যাত্রী ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় আটকা পড়েছিলেন, পাশাপাশি রাস্তা অবরোধের কারণে সৃষ্ট যানজটে অ্যাম্বুলেন্সগুলোও আটকে পড়েছিল। এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, গুরুত্বপূর্ণ স্থানগুলোতে একাধিক বিক্ষোভ শুরু হয়, যা শহরের আগে থেকেই ভঙ্গুর নাগরিক সেবার ওপর ক্রমবর্ধমান অসন্তোষের ফল।

দেশটির ট্রাফিক পুলিশের তথ্য অনুযায়ী, বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে গুড লাক ম্যারেজ হলের কাছে মাংঘোপির রোড অবরোধ করে বাসিন্দারা। এতে লিয়ারি এক্সপ্রেসওয়ে টোল প্লাজার দিকে যান চলাচল ব্যাপকভাবে ব্যাহত হয়। দেখা দেয় তীব্র যানজট।

এই অবরোধের কারণে লাসবেলা চক, নিস্তার রোড, গুরুমন্দির, তিন হাট্টি এবং নাজিমাবাদের আশেপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।

এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে দারুল উলুম কোরাঙ্গির কাছে একটি কে-ইলেকট্রিক অফিসের বাইরে আরেকটি বিক্ষোভ অনুষ্ঠিত হয়। যেখানে বিক্ষোভকারীরা কোরাঙ্গি এবং মুর্তাজা চৌরাঙ্গির মধ্যে ৮ হাজার রোডের উভয় দিক অবরোধ করে।
 
এদিকে কে-ইলেকট্রিক বিদ্যুৎ সংকটের কারণ হিসেবে ব্যাপক বিল খেলাপি এবং বিদ্যুৎ চুরিকে দায়ী করা হয়েছে।

কম্পানির একজন মুখপাত্র বলেছেন, শরাফি গোথ, গরীবাবাদ ও পাক কলোনিতে বকেয়া বিলের পরিমাণ লাখ লাখ টাকায় পৌঁছেছে। এই এলাকাগুলোতে  বিদ্যুতে লোকসান ৮০ শতাংশ ছাড়িয়ে গেছে।

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ