ঢাকা , বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬ , ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

​হাম উপসর্গে আরো পাঁচজনের মৃত্যু

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৭-০৮-২০২৬ ০৫:২৯:১৭ অপরাহ্ন
আপডেট সময় : ২৭-০৮-২০২৬ ০৫:৫৯:০৫ অপরাহ্ন
​হাম উপসর্গে আরো পাঁচজনের মৃত্যু ​ফাইল ছবি
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো পাঁচজনের মৃত্যু হয়েছে আর এসময় আক্রান্ত হয়েছে ১ হাজার ৩১ জন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হাম-সংক্রান্ত পরিস্থিতি নিয়ে নিয়মিত প্রতিবেদনে জানানো হয় এ তথ্য।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে শুধু ঢাকা বিভাগেই তিনজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এ সময়ে সিলেট বিভাগে হামের উপসর্গে আরও ২ শিশুর প্রাণহানি হয়েছে। এ সময়ে নতুন করে আরও ১ হাজার ৩১ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে। 

গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট ৯৫৫ জনের প্রাণহানি হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে ৮৫৬ জন ও হামে আক্রান্ত হয়ে ৯৯ জনের মৃত্যু হয়েছে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচকে/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ