সালমান শাহ হত্যা: খলনায়ক ডন পাঁচদিনের রিমান্ডে
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৭-০৮-২০২৬ ০৩:০৭:১৭ অপরাহ্ন
আপডেট সময় :
২৭-০৮-২০২৬ ০৩:০৭:১৭ অপরাহ্ন
ফাইল ছবি
চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার এজাহারনামীয় আসামি ও ঢাকাইয়া চলচ্চিত্রের খলনায়ক আশরাফুল হক ডনকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়ের রানা এ রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত ২০ আগস্ট তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও সিআইডির পরিদর্শক আরিফুর রহমান। ওই আদালত রিমান্ড শুনানির জন্য ২৭ আগস্ট দিন ধার্য করেন।
সে অনুযায়ী, বৃহস্পতিবার রিমান্ড শুনানির জন্য ডনকে কারাগার থেকে আদালতে আনা হয়। এ সময় রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে শুনানি করে।
শুনানি শেষে বিচারক তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন। হৃদরোগে আক্রান্ত সহকর্মীর চিকিৎসার দায়িত্ব নিলেন সালমান খান।
গত ৯ আগস্ট রোববার ভোর ৫টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ আশরাফুল হক ডনকে আটক করে।
পরে বিকেলে তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন সিআইডির পরিদর্শক আরিফুর রহমান। ওই দিনই আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহকে এজাহারনামীয় অন্যান্য আসামি ও অজ্ঞাতনামা ব্যক্তিরা পরস্পর যোগসাজশে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করেন।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচকে/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স