দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৭-০৮-২০২৬ ০১:২৪:০২ অপরাহ্ন
আপডেট সময় :
২৭-০৮-২০২৬ ০১:২৪:০২ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
বিনা দরপত্রে ১৮টি সরকারি বাড়ি বিক্রির মাধ্যমে ১২৭ কোটি ৬৪ লাখ ১৯ হাজার ৫৯ টাকা দুর্নীতির অভিযোগে দায়ের করা ১৫ মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে খালাস দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক মুহাম্মদ কামরুল হাসান খান এ রায় ঘোষণা করেন।
২০০৭ সালে সরকারি বাড়ি বিক্রিতে দুর্নীতির অভিযোগে মির্জা আব্বাসের বিরুদ্ধে এসব মামলা করা হয়েছিল। মামলাগুলোতে তাঁর বিরুদ্ধে সরকারি সম্পত্তি বিনা দরপত্রে বিক্রি করে রাষ্ট্রের বিপুল পরিমাণ অর্থ ক্ষতির অভিযোগ আনা হয়।
বৃহস্পতিবার এসব মামলার রায়ে আদালত তাঁকে খালাস দেন।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচকে/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স